রূপগঞ্জের এমপি প্রার্থী দুলালের শ্যালক ওয়াসেল নিখোঁজ


Saimoon Islam প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ২:২২ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জের এমপি প্রার্থী দুলালের  শ্যালক ওয়াসেল নিখোঁজ

রূপগঞ্জের এমপি প্রার্থী দুলালের শ্যালক ওয়াসেল নিখোঁজ

 

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জের স্বতন্ত্র এমপি প্রার্থী বিএনপির প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সড়ে যাওয়া দুলাল হোসেনের শ্যালক ওয়াসেল নিখোঁজ হয়েছেন।

 

গত ৮ ফেব্রুয়ারি মোটরসাইকেল যোগে মো: ওয়াসেল ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন ৫ লাখ এবং এরমধ্যে ৪লাখ ৫০হাজার টাকা রূপগঞ্জের এমপি প্রার্থী দুলালের বাড়িতে রেখে বাকি ৫০হাজার টাকা প্রয়োজন বলে আবার মোটরসাইকেল যোগে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে যোগাযোগ করা হলে মসজিদে আছেন বলে নিশ্চিত করেন। পরবর্তীতে আবারো যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এরপর থেকেই গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন মো: ওয়াসেল। এই ঘটনার মো: ওয়াসেলের স্ত্রী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এদিকে ওয়াসেলের বোন জামাতা রূপগঞ্জের এমপি প্রার্থী দুলাল নিশ্চিত করেন, সে নিখোঁজ হওয়ার পর সর্বশেষ তার লোকেশন রূপগঞ্জ উপজেলার দাউদপুরের কালনী বাজারে দেখা গিয়েছে। তিনি আরো বলেন, বিষয়টি যদি রাজনৈতিক হয় আমার শ্যালক কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।