কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


Saimoon Islam প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন / ১০০০
কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমানের শিল্প প্রতিষ্ঠান হৃদয় গ্রুপের ছাদে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে কুতুবপুর ইউনিয়নসহ ফতুল্লা থানাধীন বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টো, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী মনির কাসেমী এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

ইফতার মাহফিলে দেশ, জাতি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় আয়োজক আলহাজ্ব তৈয়বুর রহমান বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই পবিত্র মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের সবসময় প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠান শেষে সকলের সুস্বাস্থ্য ও দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাদবর,আবুল হোসেন,আমির হোসেন,দুলাল,জাহাঙ্গীর, রবিন প্রমুখ