ফতুল্লায় ফিরে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্থানীয়দের মাঝে উদ্বেগ


Saimoon Islam প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ২:০৮ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ফিরে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্থানীয়দের মাঝে উদ্বেগ

ফতুল্লায় ফিরে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্থানীয়দের মাঝে উদ্বেগ

 

ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা আবারও ফতুল্লা এলাকায় সক্রিয় হয়ে উঠছে। প্রায় দেড় বছর পর ধীরে ধীরে এলাকায় ফিরে এসে তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, পতনের পর দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সম্প্রতি একে একে এলাকায় ফিরছে। ফিরে এসে তারা পলাতক শীর্ষ নেতাদের নির্দেশনায় বিভিন্ন স্থানে আকস্মিক জটিকা মিছিল করছে, যা সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে।এছাড়াও তারা বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বাস্তবায়ক করছেন আওয়ামীলীগের পরিকল্পনা।

এলাকায় ফিরে আসা নেতাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন শুভ, ফতুল্লা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক পাপন সরকার, জেলা শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক কাদির, যুবলীগ নেতা সামসুল ইসলাম আর্জু, ছাত্রলীগ সভাপতি কাজল চৌধুরী, শামীম হোসেন, ইমতিয়াজ ইমরান, শেখ রুমিন আজমাইন, আওয়ামী লীগ নেতা জসিম দেওয়ান ও ইব্রাহিম খলিলসহ আরও অনেকে। পাশাপাশি শতাধিক কর্মীও এলাকায় সক্রিয় হয়েছে বলে জানা গেছে।

ফতুল্লার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব নেতাকর্মী এলাকায় প্রভাব বিস্তার করলেও সরকার পতনের পর তারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। তবে নির্বাচনকে কেন্দ্র করে এবং পরবর্তী সময়ে আবারও তাদের দৃশ্যমান উপস্থিতি বাড়তে থাকে।

একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আবার আগের মতো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে মিছিল বের করলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

স্থানীয়দের আশঙ্কা, পরিকল্পিতভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় পুনরায় অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।