শাহি মসজিদ ও শাসনগাঁও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক ইফতার মাহফিল


Saimoon Islam প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন / ১০০০
শাহি মসজিদ ও শাসনগাঁও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক ইফতার মাহফিল

শাহি মসজিদ ও শাসনগাঁও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক ইফতার মাহফিল

 

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকস্থ শাহি মসজিদ ও শাসনগাঁও এলাকাবাসীর যৌথ উদ্যোগে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এক ঐতিহাসিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) শাহি মসজিদে এ আয়োজন করা হয়। মসজিদের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় প্রায় তিন হাজার গ্রামবাসী একসঙ্গে ইফতার করেন এবং একে অপরের জন্য দোয়া করেন।

দীর্ঘদিন পর গ্রামের মানুষ একত্রিত হওয়ার সুযোগ পেয়ে সবাই বেশ উচ্ছ্বসিত ছিলেন। উপস্থিত এলাকাবাসী এ আয়োজনের প্রধান সমন্বয়ক স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদকে বিশেষ ধন্যবাদ জানান।

আগত অতিথিরা বলেন, স্বাধীনতার পর থেকে গোটা গ্রামের মানুষকে একত্রিত করে এভাবে বসার মতো আয়োজন আর কেউ করতে পারেননি। রাসেল মাহমুদসহ আয়োজকরা সেই কাজটি করে দেখিয়েছেন। তাদের এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে এক আবেগঘন ও উচ্ছ্বাসময় পরিবেশ সৃষ্টি করেছে।

এ আয়োজনের প্রধান সমন্বয়ক, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও শাহি মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বলেন, এই ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল এলাকাবাসীকে একটি প্ল্যাটফর্মে আনা এবং সবার মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্ত করা।

শাহি মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, এ ধরনের আয়োজন আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এবং এলাকাবাসীকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।