সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন / ১০০০ Views
সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

 

সোনারগাঁ থানাধীন ইছাপাড়া গ্রামস্থ জাদুঘরের ১নং গেইটের পশ্চিম পাশে বাবার দোয়া নামক দোকানের সামনে রাস্তার উপর হতে ১। আব্দুর রহমান (৪৭), পিতা- মৃত রজব আলী, মাতা- বানু বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- ইছাপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ২। সাফিয়া বেগম (৩৫), স্বামী- আব্দুর রহমান, পিতা- আব্দুল বারেক, স্থায়ী ঠিকানা- গ্রাম- ইছাপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ এবং জব্দ তালিকায় উল্লেখিত আলামত (১) সর্বমোট (৩০+২০)=৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

প্রকাশ থাকে যে, সিডিএমএস পর্যালোচনায়, ধৃত আসামী আব্দুর রহমান (৪৭) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-০৪, তারিখ- ০২ নভেম্বর, ২০১৯; জি আর নং-৭৮৪, তারিখ- ০২ নভেম্বর, ২০১৯; সময়- ০০.০৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু রয়েছে।