ফতুল্লা স্টেডিয়াম মোড়ে ফুটওভার ব্রিজ ও জলাবদ্ধতা নিরসনের দাবি


thenewsexpress24 প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ১০:০৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা স্টেডিয়াম মোড়ে ফুটওভার ব্রিজ ও জলাবদ্ধতা নিরসনের দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ জুন) বিকাল ৪টায় ফতুল্লা স্টেডিয়াম মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী চলাচল করে। কিন্তু ফুটওভার ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এছাড়া সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

বক্তারা জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ের মধ্যে দাপা-ইদ্রাকপুর, পিলকুনী, শিয়াচর, লালখাঁ ও রামারবাগ এলাকায় জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং ফতুল্লা স্টেডিয়াম মোড়ে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা উপকমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন, জেলা শ্রমিকদলের সভাপতি মো. মন্টু মিয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুরুল আমিন সিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব জাবেদ আলম, এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য আব্দুর রহমান গাফফারি, সাংবাদিক সেলিম মুন্সি ও স্থানীয় বাসিন্দারা।