‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন গীতিকবি আসিফ ইকবাল


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন / ১০০০
‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন গীতিকবি আসিফ ইকবাল

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রবর্তিত ‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন গীতিকবি আসিফ ইকবাল।

আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠেয় ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে আনুষ্ঠানিকভাবে আসিফ ইকবালের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।

 

সিজেএফবি জুরিবোর্ডের প্রত্যক্ষ ভোটে চলতি বছর সংগীতশিল্পে বিশেষ অবদানের জন্য সেরা গীতিকার হিসেবে এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন জনপ্রিয় ও খ্যাতিমান গীতিকার আসিফ ইকবাল।

আধুনিক বাংলা গানের ঐতিহাসিক রূপকার গাজী মাজহারুল আনোয়ারের কর্মময় জীবনকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ গ্রহণ করেছে সিজেএফবি।