ফতুল্লার কুতুবপুরে বিএনপি অফিসেঅগ্নিসংযোগের মামলায় আসামি ৯৭ জন : গ্রেপ্তার -৪


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লার কুতুবপুরে বিএনপি অফিসেঅগ্নিসংযোগের মামলায় আসামি ৯৭ জন : গ্রেপ্তার -৪

ফতুল্লার কুতুবপুরে বিএনপি অফিসেঅগ্নিসংযোগের মামলায় আসামি ৯৭ জন : গ্রেপ্তার -৪

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন রাকিব (২৫), মো. নিশাদ (২৩), রাফি (১৯) ও আরিফ (২৬)।

 

শনিবার রাতে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 

পুলিশ জানায়, শনিবার রাতে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী। গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বাদী ফারুক মাতবর শিয়াচর লালখা এলাকার বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন।

 

রাত ১১টা ৪৫ মিনিটের দিকে অভিযুক্ত আসামিরা ধারালো চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠিসোঁটা, ককটেল ও পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বাদীসহ উপস্থিত নেতাকর্মীরা দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

 

হামলাকারীরা বিএনপি কার্যালয়ের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল, পর্দা, বিভিন্ন ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 

মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন মো. মিঠু ওরফে ডাকাত মিঠু, মো. ডালিম ওরফে ডিস ডালিম, সজল ইবেন ইবু, মো. সজীব, মো. আলতাফ সরদার, মো. মেহেদী, মো. আব্দুর রাজ্জাক, লিপু, মো. সলীম মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. রাকিব, মো. জাহাঙ্গীর, মীর মো. সোহেল, মো. বাচ্চু, মো. রাজীব, মো. রাতুল, মো. শিমূল, মো. সাব্বীর মিয়া, মো. সাইফুল ইসলাম বাবু, মো. রফিকুল ইসলাম, মো. রুবেল, মো. নাছির, মো. ইমরান হোসেন। জিসান, মো. আবুল কাশেম বাদশা, বরিশাইল্লা শহিদ, মো. শাহাদাত, মো. আব্দুর রহিম, হাজী মাসুম, আবুল কাশেম, আবুল হোসেন, আবুল কালাম, তৌহিদ, তানভীর, ফাহাদ, আমির হোসেন, সামিউল, রায়ান, তাপস চক্রবর্তী, সেলিম, শরীফ, শামীম, আবু সাঈদ, অপু মিয়া, আতিক, হাছান, কবির হোসেন, সোহেল, জাবেদ, মহিউদ্দিন, শফিক, মিলন, রতন হোসেন, সানি, মাহাবুব হোসেন মানিক, জামান, সাইফুল ইসলাম, কামরুল হুদা বাবু, আলিফ প্রধান, লুঙ্গি মাহাবুব, সিয়াম, মো. মূসা, নাজমুল হোসাইন সবুজ, নজরুল ইসলাম, কাজী সাগর, ফাহাত হোসেন ফারু ও সাইফুল হোসেনসহ অজ্ঞাত নামা আরো ২৫ থেকে ৩০ জন।

 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।