আড়াইহাজার আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ১


thenewsexpress24 প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজার আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামের উকিল উদ্দিনের ছেলে মোকাররম মোল্লা (৪৫)।

স্থানীয়রা জানান বৃষ্টির সময় বাড়ির সামনে গাছের তলায় আম কুড়াতে গিয়ে বজ্রাহত হন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী মোকাররম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পরে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের লোকজন নিয়ে যান বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন।