চর সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্পকে আধুনিক আবাসনে রূপান্তরের ঘোষণা দিলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন / ১০০০
চর সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্পকে আধুনিক আবাসনে রূপান্তরের ঘোষণা দিলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ

চর সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্পকে আধুনিক আবাসনে রূপান্তরের ঘোষণা দিলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ

 

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুরে ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চর সৈয়দপুরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক প্রফেসর মামুন মাহমুদ।

 

অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট ও নাগরিক সুবিধার অভাবের বিষয়গুলো প্রধান অতিথির সামনে তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মামুন মাহমুদ বলেন, “চর সৈয়দপুরের এই আশ্রয়ণ প্রকল্পকে আমরা একটি আধুনিক আবাসন প্রকল্প হিসেবে গড়ে তুলতে চাই। এখানে বসবাসরত মানুষের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আপনাদের সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শুধু ঘর দিয়েই দায়িত্ব শেষ নয়, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

 

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক পরিবার যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে এই আশ্রয়ণ প্রকল্প আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।”

 

ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মুক্তিযোদ্ধা হামিদুর রহমান বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. আরাফাত, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, গোগনগর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান দুদু, চর সৈয়দপুরের যুবদল নেতা আহমদ আলী, সমাজসেবক তাহের মাদবর ও সমাজসেবক আক্তার হোসেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।

 

পরিচিতি সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।