মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মোঃ শাহজালাল 


Saimoon Islam প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন / ১০০০
মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মোঃ শাহজালাল 

মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মোঃ শাহজালাল

 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সিগঞ্জ মোহাম্মদ শাহজালাল

 

শুভেচ্ছা বার্তায় শাহজালাল বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশেষ করে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের শিল্প ও বাণিজ্য সচল রয়েছে। মহান মে দিবস আমাদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়।”

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “শহীদ জিয়া ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। তিনি এদেশের শ্রমিকদের বিদেশে কর্মসংস্থান এবং গার্মেন্টস শিল্পের প্রসারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ ও প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে অগ্রাঅধিকার দিয়েছেন।”

 

বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি আরও বলেন, “আজ দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতিতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাদের ন্যায্য মজুরি নেই, নেই নিরাপদ কর্মপরিবেশ। এই বৈষম্য দূর করতে হলে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অধিকার আদায়ের সংগ্রাম করলেই প্রকৃত মুক্তি মিলবে।”

 

পরিশেষে তিনি নারায়ণগঞ্জের সকল কল-কারখানা ও শ্রমজীবী ভাই-বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং একটি শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শহর বিভাগের আরো খবর

আরও খবর