আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা


Saimoon Islam প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

 

সোমবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত তরুণীর নাম সোহাগী আক্তার সুমি (১৯)। তিনি কাইমপুর এলাকার সামসুল হকের মেয়ে এবং নাসির মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি মুকুন্দি এলাকায় শাহজালালের বাড়িতে ভাড়া থাকতেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সুমি ভাড়া বাসার টিনসেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।