সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায়


Saimoon Islam প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায়

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায়

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে একাধিক কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযান পরিচালিত হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল জানান, অভিযানে সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া, মৃধাকান্দি, প্রতাপের চর, ঝাউচরসহ আশপাশের এলাকায় মোট ১৩টি স্পটে অভিযান চালানো হয়। এ সময় ৩টি চুন কারখানার ৬টি ভাট্টি এবং একটি ঢালাই কারখানার একটি ভাট্টিতে থাকা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানের মাধ্যমে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৭ হাজার টাকার গ্যাস চুরি বন্ধ করা সম্ভব হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এছাড়া মৃধাকান্দির একটি ঢালাই কারখানার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন ব্যাসের প্রায় ১১০ ফুট এমএস পাইপ জব্দ করা হয়েছে।

 

অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মেঘনাঘাট জোনাল বিক্রয় অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।