ফতুল্লায় গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৪:২০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫২৫ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

ফতুল্লা মডেল থানা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদক নির্মূলে এই অভিযান পরিচালিত হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় এসআই কাজী ফেরদাউছ, এসআই আশিষ কুমার দাস এবং এএসআই মোঃ আঃ হামিদ খানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মাসদাইর বোয়ালিয়া খাল রোডস্থ ওয়াসার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ৫ জনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক বিক্রয় ও বিপণনের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। শহরকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।