নারায়ণগঞ্জে হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন

নারায়ণগঞ্জে হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন

 

নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় নবনির্মিত শাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন পন্টি বলেন, অবৈধভাবে বিদেশে না গিয়ে ভাষা শিখে বৈধভাবে জাপানে যাওয়ার সুযোগ নিতে পারেন নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। যুবসমাজ বিদেশে গিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হিকারি এডুকেশন আগ্রহীদের জন্য সে সুযোগ তৈরিতে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের মানসম্মত সেবা নিশ্চিত করে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার আহ্বান জানান।

 

হিকারি এডুকেশনের পরিচালক কাউছার হোসেন বলেন, জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক প্রস্তুতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ শাখার যাত্রা শুরু হয়েছে। এখানে জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়তে আগ্রহীদের প্রয়োজনীয় প্রস্তুতি ও গাইডলাইন দেওয়া হবে।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন শাখায় অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা, জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা ও ন্যাট পরীক্ষার প্রস্তুতি, নিয়মিত অনুশীলনী পরীক্ষা ও সাক্ষাৎকার প্রস্তুতি দেওয়া হবে। পাশাপাশি জাপানে উচ্চশিক্ষার জন্য স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, বৃত্তি, শিক্ষার্থী ভিসা, ভর্তি ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সহায়তা দেওয়া হবে।

 

উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া উদ্বোধনী বিশেষ অফার হিসেবে এন-৫ ও এন-৪ জাপানি ভাষা কোর্সে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

 

হিকারি এডুকেশনের নারায়ণগঞ্জ শাখার ঠিকানা ২৭ বুবলি ম্যানশন, কলেজ রোড, বড় মসজিদ গলি (আল্লামা ইকবাল রোড), নারায়ণগঞ্জ।