ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স.ম নুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স.ম নুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স.ম নুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

৮ নভেম্বর, রবিবার বিকেলে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লবের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করা হয়। এ সময় বক্তারা বলেন, আলহাজ্ব স.ম নুরুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক। রাজনৈতিক জীবনে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবন স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 

দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

 

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহামুদুল হাসান শাহীন,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহমতুল্লাহ,৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল কাইয়ুম মন্ডল, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা, ৫নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু রায়হান, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তারা মিয়া প্রধান, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিম প্রধান, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সরদার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য শহিদুল ইসলাম, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জামিল খান শ্বাধীন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান,এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম আহমেদ, ৭নং সহ-সভাপতি জাফর তালুকদার প্রমুখ