

দৈনিক দিনকালের সাবেক স্টাফ রিপোর্টার শেখ ফরিদ উদ্দিন (৫০) আর নেই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শেখ ফরিদ উদ্দিন দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন। তিনি আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি বাবা-মা, এক মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :