আওয়ামীলীগ নেতা আখ্যা দিয়ে আইনি ব্যাবস্থা গ্রহণ করতে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র নোটিশ, সে রাজ্জাককে পাশেই রেখেই আওয়ামী বিরোধী শোডাউন যুবদল নেতা রনির! 


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন / ১০০০
আওয়ামীলীগ নেতা আখ্যা দিয়ে আইনি ব্যাবস্থা গ্রহণ করতে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র নোটিশ, সে রাজ্জাককে পাশেই রেখেই আওয়ামী বিরোধী শোডাউন যুবদল নেতা রনির! 

আওয়ামীলীগ নেতা আখ্যা দিয়ে আইনি ব্যাবস্থা গ্রহণ করতে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র নোটিশ, সে রাজ্জাককে পাশেই রেখেই আওয়ামী বিরোধী শোডাউন যুবদল নেতা রনির!

 

 

 

 

আওয়ামী লীগবিরোধী শোডাউনে নেতৃত্ব দিচ্ছেন যুবদল নেতা মশিউর রহমান রনি, অথচ তারই পাশে মোটরসাইকেলে দেখা গেল আওয়ামী লীগ নেতা রাজ্জাককে!

 

দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়ে যখন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয়,ক তখন নারায়ণগঞ্জে এক যুবদল নেতার শোডাউন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আওয়ামী লীগবিরোধী স্লোগানে মুখর মিছিলের সামনেই যদি আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি দেখা যায়, তাহলে সেই রাজনৈতিক অবস্থানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক?

 

গতকাল রাতে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদ এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। কিন্তু শোডাউনের ভিডিও ও দৃশ্য সামনে আসতেই আলোচনায় উঠে আসে ভিন্ন এক চিত্র। রনির একেবারে পাশেই মোটরসাইকেলে দেখা যায় ফতুল্লার রামারবাগ এলাকার আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত রাজ্জাককে।

 

একদিকে রনির কণ্ঠে আওয়ামী লীগবিরোধী স্লোগান, অন্যদিকে তার পাশেই অবস্থান করছেন সেই রাজ্জাক, যার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি শামীম ওসমান ও শাহ নিজামের অত্যন্ত ঘনিষ্ঠ।

 

এমন দৃশ্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগবিরোধী শোডাউনে আওয়ামী লীগ নেতা রাজ্জাকের উপস্থিতি কীভাবে সম্ভব হলো? রনির মতো জেলা পর্যায়ের একজন দায়িত্বশীল যুবদল নেতা কি জানতেন না, নাকি তিনিই এসব আওয়ামী নেতাদের শেল্টারদাতা?

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু আওয়ামী লীগবিরোধী স্লোগান দিলেই আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক অবস্থানের প্রমাণ হয় না। বরং কারা পাশে থাকছেন, কারা নেতৃত্ব দিচ্ছেন এবং রাজনৈতিক কর্মসূচিতে কাদের জায়গা দেওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি দায়িত্বশীল সংগঠনের জেলা পর্যায়ের নেতার ক্ষেত্রে এমন অসংগতি নেতৃত্বের স্বচ্ছতা ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তৈরি করে।

 

অন্যদিকে, রাজ্জাকেরউ রাজনৈতিক পরিচয় নিয়েও রয়েছে বিতর্ক। সম্প্রতি নিজেকে বিএনপির নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বলে স্থানীয়উ পর্যায়ে অভিযোগ উঠেছে। তবে কুতুবপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাকে বিএনপির কোনো পর্যায়ের নেতা বা সদস্য নন বলে দাবি করা হয়। একই বিজ্ঞপ্তিতে তাকে আওয়ামী লীগের সদস্য এবং বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

সবচেয়ে বড় প্রশ্নটি এখন মশিউর রহমান রনিকে ঘিরেই—যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিচ্ছেন, সেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা ব্যক্তিকে পাশে রেখেই কীভাবে তার এই শোডাউন?

 

রাজনৈতিক কর্মসূচি কি শুধুই স্লোগাননির্ভর, নাকি এর পেছনে রয়েছে সুস্পষ্ট আদর্শ ও সাংগঠনিক অবস্থান? রনির এই শোডাউন সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে।

 

আওয়ামী লীগবিরোধী অবস্থানের নামে যদি বিতর্কিত রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদেরই পাশে রাখা হয়, তাহলে সাধারণ মানুষের কাছে সেই অবস্থানের বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকবে?

 

স্লোগানে আওয়ামী লীগবিরোধিতা, আর শোডাউনে পাশে আওয়ামী লীগ নেতা—রনির এই দ্বিমুখী রাজনৈতিক চিত্রের ব্যাখ্যা এখন তার কাছেই প্রত্যাশা করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।