

বন্দরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪ জনসহ গ্রেফতার-৮
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী’র নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে ফোর্সের সহায়তায় ২০ নভেম্বর বন্দর থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী, গণউপদ্রব ও অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৪ জন, সন্ত্রাস বিরোধী আইনের ১ জন ফ্যাসিস্ট, পূর্বের মামলার ৩ জনসহ মোট আসামী ৮ জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :