রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল, সাধারণ সম্পাদক আলম


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল, সাধারণ সম্পাদক আলম

ইনকিলাব ও বাংলাভিশনের খলিল সিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোর স্যাটেলাইট টেলিভিশনের মো. আলম হোসেনকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি আট সদস্যের উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে।

 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী ও আগামীর সময়ের এহায় মিলন। সহ-সভাপতি হয়েছেন স্টার নিউজের এসএম শাহাদাত, জিটিভির আশিকুর রহমান হান্নান।

 

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ ও সময়ের আলোর রাশেদুল ইসলামকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরণ।

 

অর্থবিষয়ক সম্পাদক করা হয়েছে গ্রীন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলামকে। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন এনটিভির শাকিল আহমেদ এবং সহ-ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক যায়যাদিন ও ইসলামিক টিভির আল-আমিন।

 

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন কালবেলার জাহাঙ্গীর মাহমুদ। আইন ও সমাজকল্যাণ সম্পাদক সিনিয়র আইনজীবী মাজেদুল হক মোল্লা সোহাগ। দপ্তর সম্পাদক আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব এবং প্রচার সম্পাদক দৈনিক খবরের কাগজের রুবেল সিকদার।

 

মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক প্রভাত পত্রিকার পুনম ফেরদৌস। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কান্ট্রি টুডের রুহুল আমিন, নিউজ বাংলাদেশ ডটকমের মনজুরুল কবির বাবু, সিএনএন বাংলার সাইদুর রহমান, ভোরের পাতার ফরহাদুল কবির, আজকের বাংলার মাকসুদুল হক তুষার ও নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদ।

 

নবনির্বাচিত সভাপতি মো. খলিল সিকদার বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। রূপগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেসক্লাবের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের আদলে রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলম হোসাইন বলেন, ‘আমাকে নির্বাচিত করায় আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নতুন মেয়াদে আমাদের পথচলায় প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে সমন্বিত উদ্যোগে। কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতে রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা হবে।’

 

তিনি বলেন, ‘সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমাদের প্রধান লক্ষ্য হবে রূপগঞ্জের আনাচে-কানাচে থাকা মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা নির্ভীকভাবে গণমাধ্যমে তুলে ধরা। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকরা যেন নির্দ্বিধায় কাজ করতে পারেন, সে জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে।’

 

নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য অক্ষুণ্ণ রেখে রূপগঞ্জ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।