বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাব্বি গ্রেফতার

Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন / ১০০০
বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাব্বি গ্রেফতার

বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাব্বি গ্রেফতার

ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। রাব্বির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের অক্টোবর মাসে মামলা (নং ১(১০)২৪) দায়ের হয়। স্থানীয়দের অভিযোগ, মামলা থাকার পরও তিনি এলাকায় চাঁদাবাজি, হুমকি-ধমকি ও দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।