

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে পাবনার পাগলা গারদে পাঠানোর কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। একইসঙ্গে বিএনপির নেতা জাকির খানকে নিয়ে টিপুর দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেছেন তিনি।
নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে জাকির খানকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি জাকির খানকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “জাকির খান বিএনপির কেউ না।”
টিপুর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। তিনি টিপুর বক্তব্যের সমালোচনা করে তাকে পাবনার পাগলা গারদে পাঠানোর কথা বলেন।
এইচ এম হোসেনের বক্তব্যে টিপুর মানসিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে জানা গেছে। তার এমন মন্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এদিকে জাকির খানকে নিয়ে টিপুর মন্তব্য নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে জাকির খানের রাজনৈতিক পরিচয় ও দলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে অনুমোদিত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতেও তাকে সদস্য সচিব করা হয়
আপনার মতামত লিখুন :