

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান মিন্টুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ।
সোমবার (২০ জুলাই) সকালে অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে ভিক্টোরিয়া হাসপাতালে যান জামায়াত নেতারা। এ সময় তারা তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু সময় শয্যাপাশে অবস্থান করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার এবং মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আবদুল মোমিন।
এ ছাড়া জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তারা যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :