জেলা প্রশাসকের সঙ্গে মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন / ১০০০
জেলা প্রশাসকের সঙ্গে মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।

 

রোববার (১৯ জুলাই) সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সভাপতি মুহাম্মদ আবুল হাশিম বলেন, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে দুটি দাবি উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে তাদের কার্যক্রম ও অবস্থান নিয়ে আলোচনা হয়েছে।

 

তিনি বলেন, যেকোনো কাজে তারা সব সময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক গাজী মুহা. সাইম হোসাইন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন এবং অর্থ ও কল্যাণ সম্পাদক শাহ মুহাম্মদ সগীর।