কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি আনোয়ার


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন / ১০০০
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি আনোয়ার

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন।

 

বন্দরের নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেনকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৯ জুলাই বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মিজানুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

 

মো. আনোয়ার হোসেন নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের বন্দর অঞ্চল অফিস সংলগ্ন আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি একই সঙ্গে একজন ইংরেজি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।