

নাসিক ২৭নং ওয়ার্ডের হরিপুর ও কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবমারসিবল পাম্পের উদ্বোধ
বিশুদ্ধ পানির নিশ্চয়তা, সুস্থ জীবনের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে সাধারণ জনগণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৭নং ওয়ার্ডের হরিপুর বাজারে ও কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সাবমারসিবল পাম্পের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে হরিপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় বন্দর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান বাদলের সঞ্চালনায় এসময় বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, মহানগর যুবদলের সদস্য ওয়াদুদ সাগর, আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনির হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন, ২৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মানিক মিয়া, বিএনপি নেতা হাজী আঃ মোতালিব, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
পরে শীতলক্ষা নদীতে পারটেক্স বোর্ড মিলস সংলগ্ন একটি ঘাট নির্মাণের দাবী উঠলে এড. সাখাওয়াত হোসেন খাঁন তা সরেজমিনে পরিদর্শণ করেন এবং শীত মৌসুমে নদীর পানি কমে গেলে তখন এ ঘাটটি নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অতঃপর অত্র ওয়ার্ডের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত সাবমারসিবল পাম্পটির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খাঁন। এসময় তাকে অত্র স্কুলের শিক্ষকমন্ডলী ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও স্কাউটস এর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এ উপলক্ষ্যে অত্র স্কুলে আয়োজিত আলোচনা সভায় অত্র স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম খানম বৃত্তি পরীক্ষায় অত্র স্কুলের শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরেন এবং স্কুলের শিক্ষক সংকট, শহীদ মিনার ও ওয়াশ ব্লক স্থাপনসহ বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করেন।
এসময় মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফিরোজ আহম্মেদ, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, যুবদল নেতা মিজানুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মাসুদ ও আল আমিন, বন্দর থানা জাসাসের সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ, বিএনপি নেতা এছহাক মিয়া, মনির হোসেন, স্কুলের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :