

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযানে ১৯টি মামলার আসামি সোহান ওরফে ‘জঙ্গি সোহান’কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও সংঘবদ্ধ ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।
ওসি গোলাম সারোয়ার জানান, গ্রেফতার সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র, ডাকাতি, দস্যুতা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাও রয়েছে। অধিকাংশ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে পলাতক থেকে সোহান এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
আপনার মতামত লিখুন :