

আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ
নারায়ণগঞ্জে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা।
বুধবার (১ জুলাই) বিকেলে শহরের বরফকল এলাকায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার সভাপতি বুবলী আক্তারের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আম, জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক কাজী আনিসুল হক হীরা ও সমাজসেবক অর্কো।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি মানুষের গাছ লাগানো উচিত। নারীদের মাধ্যমে সবুজের বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সংস্থার সদস্য সুবলী আক্তার, তমা, শিউলি, শানান, পিয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :