রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ২:৪২ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

 

মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার মালো জানান, সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

তিনি জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের অধিকাংশ অংশ পচে-গলে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।