

সোনারগাঁয়ে প্রিন্সিপাল ১০০ শপিংমলের ব্যবসায়ীদের মতবিনিময় সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত প্রিন্সিপাল ১০০ শপিংমলের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে শপিংমলের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইয়াসিন খন্দকার। প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল ১০০ শপিংমলের ডেভেলপমেন্ট ব্যবস্থাপক ড. এ কে এম ফজলুল হক।
তিনি বলেন, মোগরাপাড়া চৌরাস্তা সোনারগাঁয়ের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। শপিংমলকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে ব্যবসায়ী ও মালিকপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্যবসায়ীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
সভায় ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হাবিব, শামীম রেজা, মোহাম্মদ আলী ও শাহিন মিয়াসহ অন্যান্য ব্যবসায়ীরা ব্যবসার পরিবেশ, নিরাপত্তা ও শপিংমলের উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :