
ফতুল্লায় সাংবাদিক রনি কুমার দাসকে হুমকির অভিযোগ
ফতুল্লায় জালাল ও তার ছেলে হুমায়ুনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাংবাদিক রনি কুমার দাস বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় জালাল ও হুমায়ুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রনি দাস জানান, কিছুদিন ধরেই তার সম্পাদনায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ-এ ফতুল্লার পঞ্চবটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জালাল এবং তার পুত্র হুমায়ুনের মাদক ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়ে আসছিল। আর এতেই ক্ষিপ্ত হয়ে ১৭ মে (সোমবার) ৭.০৮ মিনিটে মাদক ব্যবসায়ী হুমায়ুন তার ব্যবহৃত মোবাইল নাম্বার- ০১৮৬৯-৬৩৬৯৮৩ থেকে ০১৯১৬-১৮৭২৫৪ নাম্বারে ফোন দিয়ে অশ্লীল ভাষায় গালমন্দসহ জীবন মেরে ফেলার হুমকি প্রদান করেন।
এমনকি, মাদক ব্যবসায়ী হুমায়ুন নিজেকে এনসিপি’র সহযোগী সংগঠন য়ুবশক্তি’র জেলা নেতা পরিচয়ে বিভিন্ন মিথ্যা মামলা দেয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব জানান, সাংবাদিক রনি দাসকে হুমকির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :