নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস পালন ও বর্জ্য পৃথিকীকরণ কার্যক্রম উদ্বোধন


Saimoon Islam প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস পালন ও বর্জ্য পৃথিকীকরণ কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস পালন ও বর্জ্য পৃথিকীকরণ কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে উৎস পর্যায়ে বর্জ্য পৃথিকীকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (১৮ মে) সকালে হাসপাতাল রোডের খানপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এবং ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকার গবেষণাগারের পরিচালক জনাব মুহাম্মদ সুলাইমান হায়দার। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

 

অনুষ্ঠানে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ রোধ এবং উৎস পর্যায়ে বর্জ্য আলাদা করার গুরুত্ব তুলে ধরা হয়। এসময় প্রকল্পের উদ্দেশ্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ইউএনআইডিও-এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী সত্য ভট্টাচার্য।

 

এসময় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে বৈশ্বিক পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বর্জ্য পৃথিকীকরণ ও পুনর্ব্যবহার কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

 

অনুষ্ঠান শেষে উৎস পর্যায়ে বর্জ্য পৃথিকীকরণ কার্যক্রমে অংশ নিতে উপস্থিতদের মাঝে পৃথক বর্জ্য সংগ্রহের বিন বিতরণ করা হয়। পরে সচেতনতামূলক একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।