সোনারগাঁয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Saimoon Islam প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া বাগানে আশরাফুল (১৭) নামে এক যুবকের ঝু লন্ত ম র দেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ ফুলেছা বেগমের বাবাহারা একমাত্র ছেলে। ফুলেছা বেগম ও তার মেয়ের দাবি আশরাফুলকে পরিকল্পিত হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াদিন রয়েছে।