

কেন্দ্রীয় কারাগার থেকে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এ সংসদ সদস্যকে ঢামেকে নেওয়া হয়।
ঢামেকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় দুপুর সাড়ে ১২টার দিকে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
নাসির উদ্দিন বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে আবার কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :