

রূপগঞ্জে পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত, আহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরের ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।
নিহত দুজন হলেন রূপগঞ্জের দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া এবং বেল্লারটেক এলাকার কামাল মিয়ার ছেলে ইয়াছিন। আহত শ্রাবণ মিয়া বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তাঁরা ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টোপথে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রুদ্র ও ইয়াছিনের মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন দুর
আপনার মতামত লিখুন :