

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ১২ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এক আসামি, আট মাদকসেবী, নিয়মিত মামলার এক আসামি ও দুই ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত অভিযানে আটজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলায় ফারুক (৩৮) নামে একজনকে এবং নিয়মিত মামলায় মিজান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দুটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি রাসেল (২৬) ও বিল্লাল গাজীকেও (৩৩) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :