এআই দিয়ে আরিফ মন্ডলের ছবি বিকৃত করে অপপ্রচার,ক্ষোভ স্থানীয়দের


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন / ১০০০
এআই দিয়ে আরিফ মন্ডলের ছবি বিকৃত করে অপপ্রচার,ক্ষোভ স্থানীয়দের

এআই দিয়ে আরিফ মন্ডলের ছবি বিকৃত করে অপপ্রচার,ক্ষোভ স্থানীয়দের

 

 

 

 

কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবি নিয়ে এলাকায় তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে।

 

তবে ছবিগুলোকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ও বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন আরিফ মন্ডল। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন একজন ব্যক্তির ছবি নিয়ে তার আকৃতি ও চেহারা বসিয়ে ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।

 

ছবি দুটি বিশ্লেষণ করে দেখা যায়, আলোচনায় থাকা ছবির সঙ্গে কথিত মূল ছবির বেশ কিছু পার্থক্য রয়েছে। মূল ছবিতে ভিন্ন একজন ব্যক্তিকে ভিন্ন সময়ে তোলা অবস্থায় দেখা গেলেও, পরবর্তীতে সেটিকে বিকৃত করে আরিফ মন্ডলের অবয়বের সঙ্গে মিলিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য দেখা গেলেও, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফ মন্ডলকে নিয়ে এলাকার মানুষের বক্তব্য বেশ ইতিবাচক।

 

স্থানীয়দের ভাষ্য, আরিফ মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার ব্যক্তিগত ও সামাজিক আচরণ নিয়েও স্থানীয়দের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে।

 

এদিকে, প্রযুক্তির অপব্যবহার করে কারও ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কোনো ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আগে সেটি সত্য ও নির্ভরযোগ্য কি না, তা যাচাই করা জরুরি।