

বন্দরে উপজেলা অডিটোরিয়াম আধুনিকীকরণের উদ্বোধন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও আধুনিকীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মেরামত ও আধুনিকীকরণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার এবং উপজেলা প্রকৌশলী এস এম সামিন ইশরাকের বাস্তবায়নে অডিটোরিয়ামটির মেরামত ও আধুনিকীকরণ কাজ সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বন্দর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মফিজুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, অডিটোরিয়ামটি আধুনিকীকরণের ফলে উপজেলা পরিষদের সভা, প্রশাসনিক অনুষ্ঠান, প্রশিক্ষণ, সেমিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম আরও সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :