সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন্ত্রী


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন / ১০০০
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন্ত্র

 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, এলএনজি খালাস ব্যাহত হওয়ায় গ্যাস সরবরাহে স্থবিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও।

 

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ খাতে বর্তমান সংকট হঠাৎ তৈরি হয়নি। অতীতে নেওয়া ভুল নীতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে।