যুবদল নেতা রুবেল হোসেনের উদ্যেগে দোয়া ও মিলাদ


Saimoon Islam প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন / ১০০০
যুবদল নেতা রুবেল হোসেনের উদ্যেগে দোয়া ও মিলাদ

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় যুবদল নেতা রুবেল হোসেনের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফের আয়োজন করা হয়েছে।
০৩ জানুয়ারি (শনিবার) ফতুল্লার শিবু মার্কেট এলাকার রুবেল হোসেন এর নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন,আমাদের নেত্রী ছিলেন আপোষহীন।তিনি সুযোগ থাকা সত্তেও দেশের মানুষকে ভালোবেসে দেশেই থেকে গিয়েছেন।
তিনি গনতন্ত্রের জন্য লড়াই করেছেন।তার জানাযায় এতসংখ্যক মানুষের উপস্থিতি প্রমান করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন।তার আত্মার মাগফেরাত কামনা করছি।
রুবেল হোসেন বলেন,আপোষহীন নেত্রীর জন্য সকলের কাছে দোয়া চাই।আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।তার শুন্যতা অপরুনীয়।
এসময় জেলা ও ফতুল্লা থানাধীন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন