মিশিগানে বড়লেখা সোসাইটির প্রাথমিক কমিটি গঠন


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন / ১০০০
মিশিগানে বড়লেখা সোসাইটির প্রাথমিক কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের সংগঠন বড়লেখা সোসাইটি অব মিশিগান-এর ১০ সদস্যবিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) ওয়ারেন সিটির একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের সিনিয়র উপদেষ্টা আব্দুল কুদ্দুস আবুর সভাপতিত্বে ও আসাদ উদ্দিন জবলুর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

সভায় উপদেষ্টা ও সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের কার্যক্রম সুষ্ঠু, সুসংগঠিত ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটিতে সমাজসেবী হাবিবুর রহমানকে সভাপতি, প্রভাষক মুহাম্মদ মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক, নাসির উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, দেলোয়ার হোসেনকে সহসভাপতি, আব্দুর রহিমকে সহসাধারণ সম্পাদক, আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, খালেদ আহমেদ এপলুকে সহসাংগঠনিক সম্পাদক, নাজমুল ইসলাম বাবুলকে কোষাধ্যক্ষ, আশরাফুল ইসলাম পাপ্পুকে প্রচার সম্পাদক এবং মনজুর আহমেদকে সহপ্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।

 

সভায় বক্তারা বলেন, বৃহত্তর বড়লেখাবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে বড়লেখা সোসাইটি অব মিশিগান একটি শক্তিশালী, স্বচ্ছ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং প্রবাসে বসবাসরত বড়লেখাবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের সফল নেতৃত্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।