শুধু স্কুলের আঙিনা নয়, ভবনের ছাদও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে : ইউএনও


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন / ১০০০
শুধু স্কুলের আঙিনা নয়, ভবনের ছাদও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে : ইউএনও

শুধু স্কুলের আঙিনা নয়, ভবনের ছাদও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে : ইউএনও

 

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেছেন, শুধু স্কুলের আঙিনা নয়, ভবনের ছাদও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের ভবন এবং আঙিনা পরিচ্ছন্ন রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই বৃষ্টির পানি জমে থাকতে দেওয়া যাবে না। এছাড়া ডাবের খোসাসহ যেকোনো ধরনের বর্জ্য যেখানে-সেখানে ফেলা থেকে বিরত থাকতে হবে।

 

শনিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে চলমান স্কুল পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

 

ইউএনও শিবানী সরকার বলেন, পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে সচেতন থাকতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণ ও ভবনের ছাদে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর কাইয়ুম, বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, অধ্যক্ষ আজিজুর রহমান আজিজ, সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনসহ মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকারা।