
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের উদ্যোগে ফতুল্লার ইসদাইর এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,
“বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।”
তিনি আরও বলেন,
“দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন
আপনার মতামত লিখুন :