
নারায়ণগঞ্জ-০৪ আসনে ধানের শীষ প্রতীকে আলহাজ্ব গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী বলেন, “ধানের শীষ প্রতীকে গিয়াসউদ্দিনকে ভোট দেওয়ার জন্য এখানকার মানুষ আজ মুখিয়ে আছে।”
১৭ নভেম্বর, সোমবার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
হাসান আলী আরও বলেন,
“নারায়ণগঞ্জ-০৪ আসনে এখনও বিএনপি থেকে প্রার্থী ঘোষণা হয়নি। বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার অবশেষে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই আসনের মানুষ বিএনপিকে ভালোবাসে, তারা ধানের শীষে ভোট দিতে চায়। অনেকেই প্রার্থী চাইতে পারে—এটা স্বাভাবিক। তবে মনোনয়ন দিতে গিয়ে বিএনপি হাইকম্যান্ড চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে।দলের প্রতি ত্যাগ, রাজনৈতিক দক্ষতা ও অভিজ্ঞতা, কর্মীবান্ধব নেতৃত্ব এবং জনপ্রিয়তা। এই চারটি গুণই গিয়াস উদ্দিনের মধ্যে বিদ্যমান।”
তিনি বলেন,
“দলের দুঃসময়ে গিয়াস উদ্দিন ছিলেন অগ্রভাগে। কর্মীদের পাশে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য এবং জনপ্রিয়। সব দিক বিবেচনা করলে নারায়ণগঞ্জ-০৪ আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী তিনিই।”
এ সময় ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে দাবি জানান—
নারায়ণগঞ্জ-০৪ আসনে বিএনপির পক্ষ থেকে আলহাজ্ব গিয়াস উদ্দিনকেই মনোনয়ন দেওয়া হোক।
তারা বলেন, “হাই কমান্ড যদি গিয়াস উদ্দিনকে প্রার্থী করেন, তবে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত।”
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দলীয় হাইকম্যান্ড তৃণমূলের এই প্রত্যাশাকে মূল্যায়ন করে আলহাজ্ব গিয়াস উদ্দিনকে মনোনয়ন দিয়ে নারায়ণগঞ্জ-০৪ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা,কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতন, বক্তাবলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলামসহ বহুনেতাকর্মী।
আপনার মতামত লিখুন :