আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে ফতুল্লা থানা বিএনপি


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৪:২২ অপরাহ্ন / ১০০০
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে ফতুল্লা থানা বিএনপি

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ফতুল্লা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে যে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিহত করতে ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গত কয়েকদিন ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফতুল্লায় একাধিক ঝটিকা মিছিল করার চেষ্টা চালায়। তবে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের দ্রুত পদক্ষেপে সেসব তৎপরতা ব্যর্থ হয়। শনিবার রাতে সাইনবোর্ড এলাকায় নাশকতার প্রস্তুতিকালে পাঁচজনকে যুবদল কর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
অর্থাৎ যেকোন ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। এ প্রসঙ্গে
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন,
“সম্প্রতি ছাত্রলীগের কিছু ঝটিকা মিছিল আমরা লক্ষ্য করেছি। এজন্য প্রতিটি নেতাকর্মীকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে জনগণের জানমাল রক্ষায় সর্বদা মাঠে থাকতে হবে। কোনো নাশকতার পরিকল্পনা যেন সফল না হয়, সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রাখছি।”

থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়া বলেন,
“আওয়ামী লীগ দেড় দশক ধরে দেশকে ধ্বংস করেছে। এখন তারা পালিয়ে গিয়েও আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু ফতুল্লা থানা বিএনপি তাদের কোনো অপচেষ্টা সফল হতে দেবে না। আমরা জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে মাঠে আছি।”

সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ, যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, জানান,
“আমি প্রবাসে থাকলেও আমার সব নেতাকর্মীকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছি সব গুরুত্বপূর্ণ স্পটে পাহারায় থাকতে হবে। আওয়ামী লীগ যেন কোনোভাবেই নাশকতা ঘটাতে না পারে।”

সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব বলেন,
“আমরা প্রস্তুত। আওয়ামী লীগের সব ষড়যন্ত্রের জবাব আমরা মাঠে থেকেই দেব।”

জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,
“আওয়ামী লীগ এই দেশের অনেক ক্ষতি করেছে। নতুন করে ক্ষতি করার সুযোগ তাদের আর দেওয়া হবে না। তাঁতি দলের প্রতিটি নেতাকর্মী মাঠে আছে, সব ষড়যন্ত্র মোকাবেলায়।”

থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান বলেন,
“বিগত দেড় দশক ধরে আমরা জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিলাম, এখন জনগণের জানমাল রক্ষায় আবারো রাজপথে আছি। কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না।”

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন,
“আওয়ামী লীগ সব সময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অতীতে যেমন রুখে দিয়েছি, এবারও তাদের নতুন ষড়যন্ত্র সফল হতে দেব না ইনশাআল্লাহ।”

ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ-সভাপতি আরাফাত আলম জিতু বলেন,
“শাহ আলম ভাইয়ের নির্দেশে আমরা মাঠে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে আমরা পাহারায় রয়েছি।”

যুবদল নেতা রুবেল হোসেন বলেন,
“আমরা বেশ কয়েকদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ বিভিন্ন এলাকায় পাহারায় আছি। যুবদলের সব ইউনিট মাঠে রয়েছে, আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে আমরা দিনরাত পাহারায়।”

সবশেষে বলা যায়, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতে ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে। এলাকায় যাতে কোনো ধরনের নাশকতা, ভয়ভীতি বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয় সেজন্য প্রতিটি পয়েন্টে বিএনপির কড়া পাহারা ও নজরদারি অব্যাহত রয়েছে।
তারা গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল করছে।
অন্যদিকে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ফতুল্লা থানা পুলিশ