
ইসকন দাড়ি টুপি পরা ধর্মপান মুসলমানকে জঙ্গি বানানোর চক্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব।
এসময় তিনি আরও বলেন,ইসকন বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা দাড়ি-টুপি পরা ধর্মপ্রাণ মানুষদের ‘জঙ্গি’ বানানোর চক্রান্ত করছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন—অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তা না হলে দেশের ৯০ শতাংশ মুসলমান সমাজ তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে।”
বাংলাদেশে সক্রিয় হিন্দু জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনটি নিষিদ্ধের দাবি তুলেছে ফতুল্লার ধর্মগঞ্জের আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা।
ইত্তেহাদুল উলামা ধর্মগঞ্জের উদ্যোগে আয়োজিত এই বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার সব মসজিদের ইমাম, খতিব ও শত শত ধর্মপ্রাণ মুসল্লি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন নামের এই সংগঠনটি ধর্মের ছদ্মবেশে দেশে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিভিন্ন স্থানে ইসলামবিরোধী কর্মকাণ্ড, অপপ্রচার, গুম ও হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, ইসকনের সদস্যরা পরিকল্পিতভাবে দাড়ি-টুপি পরা নিরপরাধ মুসলমানদের ‘জঙ্গি’ বানিয়ে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, ইসকন নামের এই সংগঠনটি ভারতে অবস্থিত একটি উগ্রবাদী নেটওয়ার্কের অংশ, যারা বাংলাদেশের অভ্যন্তরে ধর্মীয় বিভাজন ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তারা দেশের অভ্যন্তরীণ শান্তি নষ্টের জন্য সুপরিকল্পিতভাবে মুসলমানদের উসকে দেওয়ার কাজ করছে।
ইত্তেহাদুল উলামা ধর্মগঞ্জের এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা ফয়েজ উল্লাহ সাহেব।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুফতি ইজহারুল হক আরেফি, মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি আব্দুল্লাহ মাদানী, মুফতি জুবায়ের ইব্রাহিমী, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান, এবং সদস্য মাওলানা নূর মোহাম্মদ রাসেল।
বক্তব্য শেষে সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন—
“যদি ইসকনের মতো উগ্র হিন্দু সংগঠনকে এখনই নিষিদ্ধ করা না হয়, তবে এরা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তির জন্য ভয়ংকর হুমকি হয়ে দাঁড়াবে।”
পরিশেষে সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ সাহেবের দোয়ার মাধ্যমে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘটে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান—
“ইসকনের অপতৎপরতা রুখে দিতে এখনই কার্যকর পদক্ষেপ নিন, নয়তো মুসলিম জনতা নিজেদের স্বার্থে রাস্তায় নামতে বাধ্য হবে।”
আপনার মতামত লিখুন :