সিদ্ধিরগঞ্জে পুলিশের বিষেশ অভিযানে গ্রেপ্তার ১৪


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিষেশ অভিযানে গ্রেপ্তার ১৪

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিষেশ অভিযানে গ্রেপ্তার ১৪

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালে অভিযুক্ত ১২ জন, সন্ত্রাসবিরোধী মামলার এক আসামি ও সিআর ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বন্দরের কুশিয়ারা এলাকার সেলিম (৫০), সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার জাহাঙ্গীর (৩৮), সিআইখোলা পাইনাদি এলাকার রাজু (৩২), জালকুড়ি কড়ুইতলা এলাকার আলী হোসেন (৩০), ঢাকার ডেমরা এলাকার আরাফাত হোসেন হিমেল (২২), সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার নাদিম (২৮), শিমরাইল এলাকার আরিফ হোসেন (২৪), শিমরাইল উত্তরপাড়া এলাকার শরিফ (৩৮), দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকার মোক্তার (৫৮), জালকুড়ি এলাকার রাজু মিয়া (৩৯), শিমরাইল উত্তরপাড়া এলাকার বাবু (২৪) ও মানছুর (২০)।

 

এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার মন্ডল মো. মহি উদ্দিন সানি (৩২) এবং সিআর ওয়ারেন্টের ভিত্তিতে কদমতলী উত্তরপাড়া এলাকার শাওনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার মহি উদ্দিন সানি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের পদে দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।