

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত সাকিল ওরফে বুলেট সাকিলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে তারাব পৌরসভার বরাব রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিল উপজেলা বরাব রসূলপুর এলাকার প্রয়াত মোস্তাফা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাব ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক সাকিলের বিরুদ্ধে কিশোর গ্যাং-এর নেতৃত্ব দেওয়ারও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জমি দখল, ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে। সম্প্রতি তারাব এলাকায় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর মামলাও সাকিল আসামি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “সম্প্রতি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :