রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ২:২৬ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাসেল বেপারী ও জুয়েল বেপারী নামে দুই সন্ত্রাসীকে দুইটি দেশীয় পাইপ গান ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী ব্যাপারীর ছেলে রাসেল বেপারী ও রাসেল ব্যাপারীর ছেলে জুয়েল বেপারী।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন জানান, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলে পুলিশের কাছে সংবাদ আসে। এ সময় ডিউটি করাকালে রূপগঞ্জ থানার একদল পুলিশ সেখানে পরিচালনা করে রাসেল বেপারী ও জুয়েল ব্যাপারীকে দুইটি দেশীয় তৈরি পাইপগান, দুইটি চাপাতি ও একটি রামদাসহসহ গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।