সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত এক আসামি, সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার দুই আসামি এবং সামারি ট্রায়ালের ১৬ অভিযুক্তসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ মো. রিপন (৪০) ও সাইফুল ইসলাম (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আলমগীর মীর (৩৮) এবং সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলায় মিজানুর রহমান (৫৬) ও মো. আব্দুল জব্বার (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে।

 

সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার ১৬ জন হলেন মিলন (২৬), মো. নাহিদ (২৮), মুসলিম (৪৮), সোহাগ (৫০), মিলন (৪০), জুয়ের (৩৫), মামুন (৩০), সবুজ মিয়া (২৭), হৃদয় (২৭), শরীফ (৩৮), সাইদুল (২৯), আতিক (৫৫), পারভেজ (২৮), জীবন (৩১), নুর ইসলাম (৪০) ও আবু খায়ের (২৫)।

 

পুলিশের দাবি, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।